বিশাল আকৃতির একটি বেলুনের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার এ
প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে গুগল। বিশেষ করে দুর্গম অঞ্চলে
কীভাবে ইন্টারনেট সেবা পৌঁছানো যায় সে বিষয়ে কাজ করে যাচ্ছেন গুগলের
প্রকৌশলীরা। সারা বিশ্বের কয়েক হাজার উচ্চ প্রযুক্তিসুবিধার বেলুন ব্যবহার
করে ইন্টারনেট সংযোগ দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
গুগল জানিয়েছে, বেলুনগুলোর আকার বাণিজ্যিক বিমানের চেয়ে দ্বিগুণ। খারাপ আবহাওয়া কিংবা অন্য কোনো সমস্যা থেকেও যাতে মুক্তি পাওয়া যায় সে জন্য এ বেলুনগুলোতে থাকছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

২০১৩ সালে নিউজিল্যান্ডে প্রথম পরীক্ষামূলকভাবে বেলুনপ্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজটি করা হয়।
দ্বিতীয় দফা পরীক্ষা করতে ইন্দোনেশিয়াকে বেছে নেওয়ার ব্যাপারে লুন প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট মাইক ক্যাসিড বলেন, ‘২৫ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়ায় খুব কমসংখ্যক মানুষই দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পাচ্ছে। তাই আমরা এ দেশটিকেই বেছে নিয়েছি।’ দেশটিতে হাজারেরও বেশি ছোট ছোট দ্বীপ রয়েছে। যার মধ্যে অনেকগুলোই জঙ্গল এবং পাহাড় ঘেরা। এসব দ্বীপে ফাইবার অপটিক তার কিংবা মুঠোফোন টাওয়ার ব্যবহার করে ইন্টারনেট সংযোগ দেওয়া দুঃসাধ্য এক ব্যাপার।

0 comments:
Post a Comment