আইফোন ৬ এসের বিকল্প এইচটিসি ওয়ান এ৯

By
Advertisement

এইচটিসি ওয়ান এ৯ নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে তাইওয়ানের প্রতিষ্ঠান এইচটিসি। অ্যান্ড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেমচালিত এই ফোনটি অ্যাপলের তৈরি আইফোন ৬ এসের বিকল্প হতে পারে বলে মনে করছে এইচটিসি।
নতুন এই স্মার্টফোনটি নভেম্বর মাস থেকে বাজারে আসতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে ডিভাইসটির দাম পড়বে ৩৯৯ ডলার। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এ দুটি সংস্করণে ফোনটি বাজারে পাওয়া যাবে। উভয় সংস্করণেই মাইক্রোএসডি কার্ড দিয়ে ২ টিবি পর্যন্ত মেমোরি স্পেস বাড়ানোর সুবিধা থাকবে।
এ ৯ স্মার্টফোনে ৬৪-বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ অক্টা-কোর প্রসেসর থাকবে। ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, এইচটিসির নতুন এই স্মার্টফোনটির সঙ্গে আইফোন ৬ এসের বেশ কিছু সাদৃশ্য রয়েছে। অনেকে আইফোনের কপি বলেও মনে করতে পারেন। গোলাকাল পুরো ধাতব কাঠামোর তৈরি ফোনটিতে একক স্পিকার, গোলাকার ক্যামেরা সেটআপ সবকিছুতেই আইফোনের সঙ্গে মিল দেখা গেছে। টেলিগ্রাফ অনলাইন।

0 comments:

Post a Comment