আপনার ফোনের অপেক্ষায় বসে আছেন কর্মীরা। ১০৯২১ নম্বরটি মনে
রাখতে না চাইলে মোবাইলে তুলে রাখুন৷ না হলে এমন জায়গায় লিখে রাখুন যেন
প্রয়োজন মাত্রই খুঁজে পেতে পারেন৷ কারণ খুবই গুরুত্বপূর্ণ নম্বর এটি৷ কল
করা যায় বিনামূল্যে৷
এটি একটি হেল্পলাইন৷ কোনো শিশু বা নারী নির্যাতনের শিকার হচ্ছে কিংবা নির্যাতিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে এই নম্বরে ফোন করুন৷ একটা না একটা সহায়তা পাওয়ার আশ্বাস দিচ্ছেন ড. আবুল হোসেন৷ তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা৷ হটলাইনটির দায়িত্বে তিনিই আছেন৷ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম অন ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন' প্রকল্পের পরিচালক ড. হোসেন৷ এই প্রকল্পের আওতায় ২০১২ সালে হেল্পলাইনটি চালু হয়৷ এরপর ২০১৪ সালের ৮ মার্চ থেকে এটি টোল ফ্রি করা হয়৷ অর্থাৎ যে-কোনো মোবাইল কিংবা ল্যান্ডফোন থেকে বিনামূল্যে সেখানে ফোন করা যায়৷ সপ্তাহে সাতদিন, ২৪ ঘণ্টা যে-কোনো সময়৷

0 comments:
Post a Comment